দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার কারণ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সব বিষয়ে পূর্ণ নম্বরের ওপর করা প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে ।
শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরার সময় সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, গত বছর পূর্ণ নম্বরের ওপর পরীক্ষা হয়নি। অল্প কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়েছিল। সময় অল্প ছিল, প্রশ্নপত্র কম ছিল। কিন্ত এবার তো পূর্ণ নম্বরের এবং সব বিষয়ের ওপর পরীক্ষা হয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই গতবারের চেয়ে এবার পরীক্ষার ফলাফলে তার একটা প্রভাব পড়েছে। পাসের হার জিপিএ-৫ কিছুটা কমেছে।
এফএইচ/এইউ