দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বন্ধুদের সঙ্গে চা পানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থী। রেজওয়ানুল হক নামে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের ওই শিক্ষার্থীর মৃত্যুতে কুয়েট ক্যাম্পাসে এখন বিষাদের ছায়া।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলের দোকানের সামনে তার মৃত্যু হয়।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে রাত ১১টার দিকে চা পান করছিলেন রেকওয়ানুল। হঠাৎ সেখানেই তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিক তাকে নিকটস্থ আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই না ফেরার দেশে চলে যান এই শিক্ষার্থী।
রেজওয়ানুল হকের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। তার এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন সহপাঠী ও শিক্ষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও শোকের মাতম চলছে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আজ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক শোকবার্তায় তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আজ কুয়েট কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এবি/