দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম ফেরদৌস কুয়েটের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এবং লালন শাহ হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি পাবনার দিলালপুর এলাকায়।
ক্যাম্পাস ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে দুই বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে তিনজন সাঁতার কেটে পুকুরের মাঝখানে গেলে হঠাৎ সায়েম পানিতে তলিয়ে যান। পুকুরটির গভীরতা প্রায় ২৫ ফুট হওয়ায় বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধাঘণ্টা তল্লাশির পর বিকেল সোয়া ৫টার দিকে সায়েমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুয়েটের অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জে আই