দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্লাস্টিক-মুক্ত ক্যাম্পাস’ গড়ার লক্ষে ব্যতিক্রমী এক পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এই উদ্যোগের আওতায় ১০টি খালি প্লাস্টিক বোতল বা চিপসের প্যাকেটের বিনিময়ে শিক্ষার্থীদের একটি করে চারাগাছ উপহার দেওয়া হচ্ছে।
আগামী ১২ ও ১৩ জানুয়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলা (ভাসানী চত্বরের বিপরীত পাশে) এই কর্মসূচি চলবে। মূলত শিক্ষার্থীদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করা এবং ক্যাম্পাসকে সবুজায়নের আওতায় আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উদ্যোক্তা ইফরাত আমিন অক্ষর জানান, ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখার প্রচেষ্টায় এই আয়োজন। শিক্ষার্থীরা যেন সহজে হলের বারান্দা বা করিডরে রাখতে পারে, সেজন্য ফুল বা ইনডোর প্ল্যান্ট জাতীয় চারাগাছ উপহার হিসেবে নির্বাচন করা হয়েছে। বর্জ্য সংগ্রহের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াই এর উদ্দেশ্য।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফয়সাল হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর আওতায় দেশ গড়ার যে আটটি প্রতিশ্রুতি রয়েছে, সেখানে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জাবি শাখা ছাত্রদল ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি হাতে নিয়েছে। ভবিষ্যতে এই ধরণের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
আরএ