দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা। চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ক্যাম্পাসে প্রবেশ করায় এ মিছিল করেন তারা।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের একাংশ। এর প্রায় ১ ঘণ্টা পর প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তালা খুলে দেন।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির একাংশের নেতা সাদাফ খান বলেন, সভাপতি রুবেলকে অবাঞ্ছিত ঘোষণা করার পরও সে ক্যাম্পাসে এসেছে এবং তার কর্মীদের সঙ্গে মিটিং করেছে,। সেজন্য আমরা তাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে বিক্ষোভ মিছিল করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার ও চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হল রুবেলকে কল দিলেও তারা রিসিভ করেননি।
এর আগে গত ৮ জুন নিজ কর্মীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেজাউল হক রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে শাখা ছাত্রলীগের একাংশ।