দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের নবীন শিক্ষার্থীকে শার্ট-প্যান্ট খুলে রাতভর র্যাগিংয়ের অভিযোগে তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠনের বিষয়ে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সালকে কমিটির আহ্বায়ক করা হয়।
কমিটির সদস্যরা হলেন- লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন।
উক্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদার নামে এক শিক্ষার্থীকে রাতভর র্যাগিং দেওয়ার ঘটনা ঘটে। এরপর রোববার (৩০ নভেম্বর) ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের চেয়ারম্যান বরাবর তিনটি অভিযোগপত্র দায়ের করেন।
আরএ