দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ড. আনম এহসানুল হক মিলন এবং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ড. মাহাবুবুর রহমান মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কর্মকর্তাগণ এবং ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. এহসানুল হক মিলন বলেন, শহীদ জিয়ার দারিদ্রমুক্ত মেধাবী জাতি গড়ার স্বপ্ন বাস্তবায়নে ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের শিক্ষা খাতে নকলমুক্ত ও দক্ষ জনশক্তি গঠনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
শামসুল আলম লিটন জানান, এই সমঝোতা স্মারকের মাধ্যমে ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটি জাতীয় স্কিল প্রোগ্রাম চালু করবে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত অঞ্চলে কলেজ স্থাপন করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ড. মাহাবুবুর রহমান মোল্লা প্রমাণ করেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান পুরো অঞ্চলকে আলোকিত করতে পারে।
এমএস/