দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাম্প্রতিক সময়ের একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সজাগ হয়েছে শিক্ষা প্রশাসন। সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ মাঠ পর্যায়ের শিক্ষা দপ্তরগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (১৯ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মাউশি জানিয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন অফিস কিংবা শ্রেণীকক্ষ ত্যাগের আগে অবশ্যই সংশ্লিষ্ট কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করে এসি প্লাগ খুলে রাখতে হবে। এটি নিশ্চিত করার মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছে মাউশি।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এ নোটিশটি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৬ জন। ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় আগুন লাগে, যা প্রায় ১৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ ১৮ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে, যা পুরোপুরি নেভাতে সময় লাগে ২৭ ঘণ্টা।
এই প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মাউশি এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
আরএ