দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে এ সভা হয়।
সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
কার্যনির্বাহী সভা শেষে ডাকসু থেকে সিনেটের পাঁচজন সদস্য কে হবেন তা সাংবাদিকদের জানান সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
তারা হলেন—
১. ভিপি সাদেক কায়েম
২. জিএস এস এম ফরহাদ
৩. এজিএস মুহাম্মদ মহিউদ্দিন
৪. সদস্য সাবিকুন্নাহার তামান্না
৫. পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ
/অ