দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চতুর্থ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন মাত্র ১ জন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করেছে একজন। তিনি সদস্য পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ৪৩ জন। মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১৩ জন মনোনয়ন নিয়েছে।