দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে গঠিত হয়েছে ‘সিভিল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সোসাইটি’ (সিআরইএস)।
সম্প্রতি এ সংগঠনের অভিষেক উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘Concrete: The Most Widely Used Construction Material’ শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক, পদ্মা সেতু বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ও প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জি. মো. শামীমুজ্জামান বসুনিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জি. ড. জাবের আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বসুনিয়া তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন।
তিনি শিক্ষার্থীদের ইনোভেটিভ রিসার্চ, আধুনিক সফটওয়্যার ব্যবহারে দক্ষতা অর্জন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত টেকনিক্যাল জ্ঞান গভীরভাবে অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করেন। নির্মাণ কাজে ব্যবহৃত কংক্রিটের মানোন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন। পাশাপাশি সিআরইএস গঠনের উদ্যোগ নেওয়ায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে ধন্যবাদ জানান।
আলোচনার পর শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অতিথিরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা শিক্ষার্থীদের বাস্তবজ্ঞান ও দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ড. জাবের আহমদ প্রধান অতিথি, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ ও ভাইস চ্যান্সেলরকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি জানান, বিভাগটি ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া শুরু করেছে এবং ইতোমধ্যে ওবিই সিলেবাস প্রণয়ন করে ইউজিসিতে পাঠানো হয়েছে, যা শিগগিরই অনুমোদিত হবে বলে আশা করছেন। আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী পরিদর্শন করেন এবং তাদের কাজের প্রশংসা করেন। পরে কেক কেটে সিআরইএস-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এফএইচ/