দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার ২২ ফেব্রুয়ারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মূল আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন। রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে তারা ‘নো নো’ বলে প্রতিবাদ জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি বলেন, ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছিল। বাংলাভাষা ব্যবহারে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেলেও বিশ্বপরিসরে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে কাজ করতে হবে। মাতৃভাষার অধিকার রক্ষায় বাংলার চর্চা বৃদ্ধি অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী ও মোসা. কামরুন নেহার। সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট এবং ঢাকার ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ও সেক্রেটারি জেনারেল ড. ইশারাফ হোসেন। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম। ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে প্রতিবাদ করতে শিখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও সঠিক ব্যবহারে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ সৈয়দা সারাহ আনয়োর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/