দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পূর্বশত্রুতার জের ধরে নুর এ আলম (৩৫) নামে এক লেগুনা চালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে আহত নুর এ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে এবং সেখানে আমাদের অফিসার পাঠানো হয়েছে।
ওসি মো. রাজু আরও জানান, যাত্রাবাড়ী থানাধীন সুফিয়া গার্মেন্টেসের সামনে পূর্বশত্রুতার জেরে নুর এ আলমকে আহত করা হয়েছিল। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, সম্প্রতি লেগুনা চালক নুর এ আলমের সঙ্গে অন্য চালক বা শ্রমিকের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল। এছাড়া হত্যার অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে জানা যাবে।