• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

দেশে অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম চালু

শিক্ষা
  ২২ মে ২০২৫, ২১:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান-উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু করলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং গবেষণাভিত্তিক অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম। এ কারিকুলাম দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রণীত একটি কাঠামোবদ্ধ ও গবেষণাভিত্তিক পাঠ্যক্রম। এটি যুক্তরাজ্যের স্বীকৃত প্রাথমিক স্তরের শিক্ষা কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে প্রয়োগ হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এই পাঠ্যক্রমে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাতটি মূল ক্ষেত্রে শিক্ষার্থীদের বিকাশে কাজ করে এই কারিকুলাম। তা হচ্ছে- ব্যক্তিগত, সামাজিক ও মানসিক বিকাশ, ভাষা ও যোগাযোগ দক্ষতা, শারীরিক দক্ষতা, সাহিত্য ও পঠন অভ্যাস, প্রাথমিক গণিত ও যৌক্তিক চিন্তা, পরিবেশ ও বিশ্ব সম্পর্কে জ্ঞান, শিল্প ও সৃজনশীলতা। পাঠ্যক্রমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো- শিশুকেন্দ্রিক অনুসন্ধানভিত্তিক শিক্ষা পদ্ধতি এবং আন্তর্জাতিক মানের মূল্যায়ন কাঠামো। শিশুরা এখানে শেখে আনন্দের মাধ্যমে, নিজের গতিতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে, যা শিশুর বিকাশে বিশ্বমানের ভিত্তি।

অক্সফোর্ড-একিউএ কর্মসূচির কোন দিকটি বাংলাদেশের শিশুদের জন্য সবচেয়ে কার্যকর জানতে চাইলে অক্সফোর্ড-একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কুম্ব বলেন, ‘অক্সফোর্ড AQA প্রোগ্রামের মধ্যে বিশেষ করে ‘Personal, Social and Emotional Development’ (PSED) মডিউলটি বাংলাদেশের শিশুদের জন্য অত্যন্ত কার্যকর। এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা ও মানসিক স্থিতিশীলতা গড়ে তুলতে সহায়ক হবে। শিশুদের ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই মডিউলটি প্রস্তুত করবে।’

এই কারিকুলাম দীর্ঘ মেয়াদে বাংলাদেশের শিশু শিক্ষায় কী ধরনের প্রভাব ফেলবে? এ বিষয়ে উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামান বলেন, ‘অক্সফোর্ড AQA-এর প্রি স্কুল প্রোগ্রাম ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই কারিকুলাম শিশুদের শৈশব থেকেই একটি কাঠামোবদ্ধ ও গবেষণানির্ভর শিক্ষার ধারণা দেয়, যা শুধু অ্যাকাডেমিক সাফল্য নয়, বরং তাদের সৃজনশীলতা, সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শিক্ষার্থীদের বৈশ্বিক মানের শিক্ষার সঙ্গে যুক্ত করবে এবং তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা বাড়াবে।’

আরও পড়ুন

শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা 

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত উইটন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং গবেষণাভিত্তিক অক্সফোর্ড-একিউএ প্রাক-প্রাথমিক শিক্ষা কারিকুলাম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য থেকে আগত অক্সফোর্ড-একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কুম্ব। এতে সভাপতিত্ব করেন উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান ড. আবদুল্লাহ জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড-একিউএর প্রশিক্ষণ ও সহায়তা টিমপ্রধান ম্যাট ম্যাকগ্রেগর, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল (জুনিয়র স্কুল) সৈয়দা মিরা তাবাসসুম, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের আর্লি ইয়ার্স অ্যান্ড জুনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল মহসিনা শারমিন নিশাত, পারভীন কাদের ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল কর্নেল আলাউল কবির।

/অ

  • শিক্ষা কারিকুলাম
  • অক্সফোর্ড
এ সম্পর্কিত আরও খবর
তাপমাত্রা নিয়ে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দিলো অক্সফোর্ডের গবেষণা
তাপমাত্রা নিয়ে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দিলো অক্সফোর্ডের গবেষণা
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ
অক্সফোর্ডে তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা ও নীতিকৌশল নিয়ে আলোচনা সভা
অক্সফোর্ডে তারেক রহমানের রাজনৈতিক চিন্তাধারা ও নীতিকৌশল নিয়ে আলোচনা সভা
শীর্ষ তিনে জায়গা হারিয়েছে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
শীর্ষ তিনে জায়গা হারিয়েছে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।