দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৯ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদের সই করা একটি নোটিশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি দেওয়ার প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। এই অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন আইবাস ডাবল প্লাসের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি দেওয়া কার্যক্রম চলমান রয়েছে।
এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারের নিম্নলিখিত লিংকে প্রবেশ করে আগামী ২৫ মে বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠানের তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ইউজার আইডি মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে, যার ডিফল্ট Abc@1234 পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ রাখতে হবে। পরবর্তী সময়ে উপজেলায় যত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।
/অ