দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এপ্রিল মাসের বেতন এখনও পাননি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। কবে পাবেন, সে নিশ্চয়তাও নেই। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতন পাওয়া নিয়েও সংশয়ে রয়েছেন শিক্ষকরা।
ঈদের আগেই স্কুল-কলেজের এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। তবে মে মাসের বেতন ও বোনাস ঈদের ছুটি শুরুর আগেই দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।
রোববার (১৮ মে) গণমাধ্যমকে মুহাম্মদ আজাদ খান বলেন, এপ্রিল মাসের বেতনটা বকেয়া রয়েছে। সেটির প্রস্তাব আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুত ঈদুল আজহার বোনাসের প্রস্তাব পাঠানো হবে। তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেবো।
মাউশির ডিজি আরও বলেন, ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতার (বোনাস) অর্থ পাবেন। দুটি বেতন ও বোনাস হয়তো একসঙ্গে পাবেন না। আগে বোনাস ছাড় হতে পারে। এরপর বেতনের অর্থ পাবেন।
এদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন ঈদুল আজহা থেকে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন। তবে কর্মচারীরা আগের মতোই বোনাস পাবেন।
আরএ