• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

ইউআইউর ভিসি-ডিনসহ ১১ কর্মকর্তার পদত্যাগ

শিক্ষা
  ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া পদত্যাগ করেছেন। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়টির সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকেরাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তারা। রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে উপাচার্যের পদত্যাগপত্র এবং ১০ জন ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকের সই সংবলিত পদত্যাগপত্রের ছবি শেয়ার করা হয়েছে।

তাছাড়া রাত ১০টার দিকে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়া বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এ চিঠি লিখছি। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অগ্রহণযোগ্য ও অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টি করায় আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনি আমার পদত্যাগপত্র সদয়ভাবে গ্রহণ করবেন।

অন্যদিকে উপাচার্য বরাবর পদত্যাগপত্র দিয়েছেন ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ যে ১০ কর্মকর্তা। পদত্যাগপত্রে তারা লিখেছেন, কিছু শিক্ষার্থীর অন্যায় দাবি-দাওয়ার প্রতিবাদে আমরা নিম্নস্বাক্ষরকারীরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করছি।

এতে সই করেছেন মো. রেজওয়ান খান, এসওএসই অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাসান সারওয়ার, মোহাম্মদ ওমর ফারুক, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, মো. কে মাসুকুর রহমান, ড. তাহমিনা ফয়েজ, ড. সুমন আহমেদ, ড. জান্নাতুন নুর মুক্তা, ড. এস এম রফিকুল ইসলাম, ডিরেক্টর (কো-অর্ডিনেশন) অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন।

যেসব কারণে শিক্ষার্থীদের আন্দোলন: তিন দফা দাবিতে মূলত ইউআইউ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে দাবি আদায়ে তারা আমরণ অনশনের ঘোষণা দেন।

তিন দফা দাবিগুলো হলো: ১. শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ, ইউআইউ রিফর্ম ১.০ ও জুলাই বিপ্লবে বাঁধা দেওয়া, এক ছাত্রীর বাবা মারা যাওয়ার পর তার কাছে কাউন্সিলর থেকে ডেড সার্টিফিকেট চাওয়া, আইসিইউ ফেরত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণে অস্বীকৃতি জানানো, বিশ্ববিদ্যালয়ে একক সিন্ডিকেট তৈরির অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদার পদত্যাগ।

২. মিড টার্ম পরীক্ষার সময় ১৫ মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। সেটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুন

কলেজের অ্যাডহক কমিটিতে চিকিৎসক-প্রকৌশলী-আইনজীবী রাখার নির্দেশ

বদলির প্রলোভনে প্রাথমিক শিক্ষকদের কাউকে ঘুস না দিতে সতর্কবার্তা

৩. ইউআইউ রিফর্ম ১.০-এ যেসব দাবি মানা হয়েছিল, সব দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বিশেষভাবে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি মিড টার্মে কোর্সপ্রতি দুই হাজার টাকা ও ফাইনাল পরীক্ষায় তিন হাজার টাকা নির্ধারণ করতে হবে।

শিক্ষার্থীদের সুনির্দিষ্ট দাবি না মেনে পদত্যাগের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। অনশনে থাকা শিক্ষার্থীদের অভিযোগ, একজন শিক্ষকের পদত্যাগ ও খুবই ছোট কয়েকটি দাবি না মেনে উপাচার্যসহ ১১ জন শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ করাটা সাজানো নাটক। তারা তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

কে

  • আন্দোলন
  • ইউআইইউ
এ সম্পর্কিত আরও খবর
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
জানুয়ারির আন্দোলনের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান
জানুয়ারির আন্দোলনের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান
বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম
বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম
চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির
চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।