দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (১৭ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুই হলে পৃথক সময়ে সংঘর্ষের সূত্রপাত হলেও রাত ৩টায় প্রতিবেদন লেখা পর্যন্ত দুই গ্রুপের উত্তেজনা চলছিল।
সংঘর্ষে সূর্যসেন হলের চারজন ও শহীদুল্লাহ্ হলের একজন আহত হয়েছেন। গুরুতর আহতদের দুজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।
জানা যায়, সূর্যসেন হলে সৈকতের অনুসারীদের নামে বরাদ্দ রুম দখল করতে যায় শয়নের অনুসারীরা। আর শহীদুল্লাহ্ হলে শয়নের অনুসারীর নামে বরাদ্দ রুম দখল করতে যায় সৈকতের অনুসারীরা। এতে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যসেন হলের অতিথি কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনার মীমাংসা করতে বৈঠকে বসেছেন।
জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের নেতারা জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।