দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়টির গুলশান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এই ঘটনার সাথে জড়িত ছিলেন কযেকজন ছাত্রলীগ কর্মী ও সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়া শিক্ষকরা।
এর আগে, বিশ্ববিদ্যালয়টির গুলশান ক্যাম্পাস আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের গুঞ্জন ওঠে। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে গুলশান ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
বুধবার ক্যাম্পাস স্থানান্তর নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় ট্রাস্টি বোর্ড সদস্যরা শিক্ষর্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। সভা শেষে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলায় জড়িতরা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। এর আগে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস বিক্রির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে চাকরি হারানো শিক্ষকরাও এ হামলায় জড়িত।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, প্রক্টরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে যারা মাস্তানি ও বাঁধার সৃষ্টি করেছে, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২০২২ সালের ৮ সেপ্টেম্বর মানারাতের ট্রাস্টি বোর্ড দখলে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়ের আতিকুল ইসলামসহ গঠিত ১৩ সদস্যের কমিটি। পরে ওই কমিটি বিশ্ববিদ্যালয়টির আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস বিক্রির চেষ্টা করে। তবে শিক্ষার্থীদের আন্দোলনে সেই চেষ্টা ব্যর্থ হয়।
৫ আগস্ট ছাত্রজনতার অভ্যূত্থানে হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে চলে যায় ট্রাস্টের দখল নেয়া চেয়ারম্যান আতিকুল ইসলামসহ অন্য সদস্যরা। আইনী প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পায় পূর্বের ট্রাস্টি বোর্ড।
কে