দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে তিনি যোগদান করেন।
এসময় অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চালু করা। একটা বড় দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা হচ্ছে।’
নবনিযুক্ত উপাচার্য জানান, বন্যার্তদের সহযোগিতার যে পদক্ষেপ ছাত্ররা গ্রহণ করেছেন, সারাবছর এ ধরনের কার্যক্রম চালু থাকবে।
এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়াজ আহমেদ খানকে ঢাবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ড. নিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রো-ভিসির দায়িত্ব পালন করছিলেন।
তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।
এর আগে ১০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন।
অ