দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভিসি-প্রো ভিসি এবং প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডির পদত্যাগ চলছে। এমন পরিস্থিতিতে সহসাই খুলছে না বিশ্ববিদ্যালয়গুলো।
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া ঠিক হবে না।
ভিসি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আগে যখন যে দল ক্ষমতায় থাকতো, তাদের শিক্ষকদের সংগঠন থেকে একজনকে ভিসি বানিয়ে দেওয়া হতো। আমাদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষকদের আমরা চিনি, তাদের থেকে তথ্য সংগ্রহ চলছে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব এবং প্রশাসনিক দক্ষতার দিক থেকে যারা গ্রহণযোগ্য তাদের থেকে ভিসি নিয়োগের কাজ চলছে বলে জানান তিনি।
অ