দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ রেজিস্ট্রার, প্রোভোস্ট ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেছেন।
রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় পদত্যাগ পত্রের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।
তিনি বলেন, ‘উপাচার্য পদত্যাগ করেছেন। তা ছাড়া প্রক্টরিয়াল বডির সদস্যরা আমাকে পদত্যাগ পত্র দিয়েছেন, আমিও পদত্যাগ করেছি। শুধু ট্রেজারার পদত্যাগ করেনি।’
উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘আমি পদত্যাগ করেছি। রাষ্ট্রপতি বরাবর আমার পদত্যাগ পত্র জমা দিয়েছি।’
এদিকে আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ পুরো প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের জন্য আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট দীপিকা রাণী সরকারও পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকে অনেক মন্ত্রী, এমপি ও নেতারা দেশ ত্যাগ করেন। এছাড়া অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। আর যারা আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ পদস্থ ছিলেন তারা এখন পদত্যাগ করছেন।
আরএ