• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

আইআইইউসির ওয়েবসাইট থেকে সরানো হলো বিতর্কিত চেয়ারম্যানের নাম

শিক্ষা
  ০৭ আগস্ট ২০২৪, ০৯:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর নাম ও ছবি। সেখানে এখন যুক্ত হয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির আ ন ম শামসুল ইসলামের নাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নদভীর পাশাপাশি আওয়ামী পন্থী ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের নামও মুছে ফেলা হয়। মুছে ফেলা হয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের নামও। তবে উপ-উপাচার্য মছরুরুল মওলার নাম এখনো রয়েছে ওয়েবসাইটে। যদিও মছরুরুল মওলা নদভীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

আরও পড়ুন

হচ্ছে না ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা

ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবস্থান

জানা গেছে, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, ভাইস চেয়ারম্যান কাজী দ্বীন মোহাম্মদ, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ, ট্রাস্টি বোর্ড সদস্য জামায়াতের প্রয়াত কেন্দ্রীয় নেতা মমিনুল হক চৌধুরীর মেয়ে ও নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ জহুর, সদ্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদের বিরুদ্ধে কোটি কোটি টাকা অনিয়মের মাধ্যমে উত্তোলনের অভিযোগ ওঠে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও তাকে উপাচার্য পদে ১২ লক্ষ টাকা মাসিক বেতনে নিয়োগ প্রদান করা হয়।

এ ছাড়া ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান নদভীর ঘনিষ্ঠ আইআইইউসি ট্রান্সপোর্ট ডিভিশন ও সিকিউরিটি ডিভিশনের পরিচালক ড. মহিউদ্দিন মাহির বিরুদ্ধেও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বন্ধের মধ্যে আইআইইউসি থেকে প্রায় দুই কোটি টাকার গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গাছ কাটার সময়কার সিসিটিভি ফুটেজও মুছে ফেলার অভিযোগ রয়েছে মহিউদ্দিন মাহির বিরুদ্ধে।

কে

  • শিক্ষা
এ সম্পর্কিত আরও খবর
সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ
সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘রগ কাটা পার্টিরা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছে’
‘রগ কাটা পার্টিরা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছে’
বিশ্ববিদ্যালয় সমকক্ষের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে ৭ কলেজ
বিশ্ববিদ্যালয় সমকক্ষের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে ৭ কলেজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।