দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছি না।
বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ তৈরি হলে, অগ্রাধিকার দেওয়া হবে চলমান এইচএসসি পরীক্ষাকে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই সারাদেশ স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও।
এফএইচ