দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশজুড়ে চলমান তাপদাহের কারণে পাঁচ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল (সোমবার) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৮ এপ্রিল) রাতে সংশ্লিষ্ট সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু প্রাথমিকের সব ক্লাস সকালে হয়, তাই প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকবে।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, খুলনা, যশোর ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) বন্ধ থাকবে।
তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে তাদের স্কুল-কলেজ-মাদ্রাসা খোলা রাখতে পারবেন বলেও জানান তিনি।
ডিপি/