• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

ছাত্রদলের সংহতি প্রত্যাখ্যান করল বুয়েট শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৪, ২২:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা অপরাজনীতির বিরুদ্ধে আন্দোলন করছে মন্তব্য করে সংহতি প্রকাশ করেছে ছাত্রদল। তবে এই সংহতিকে রাজনৈতিকভাবে মদদপুষ্ট উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্র রাজনীতিবিহীন ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে, দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের শীর্ষ নেতারা বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে কয়েকজন শিক্ষার্থী লিখিত বক্তব্য পাঠ করেন। তাতে বলা হয়, ‘ছাত্রদলের নেতারা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্রসংগঠন হিসেবে সুস্থ ধারার গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি চর্চায় বিশ্বাসী। ছাত্রদল বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে।’

“আমরা বুয়েটের শিক্ষার্থীরা, ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে চলমান আন্দোলনের এই সংকটপূর্ণ মুহূর্তে ছাত্রদলের এমন বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করি এবং তাদের এই ‘রাজনৈতিকভাবে মদদপুষ্ট সংহতি’কে আমরা প্রত্যাখ্যান করছি।”

লিখিত বক্তব্যে বলা হয়, ‘২০২০ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে ছাত্রদল যখন বুয়েটে তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তখনও এই কার্যকলাপের তীব্র প্রতিবাদ করে উপাচার্য ও ডিএসডব্লিউ স্যারের কাছে ত্বরিত পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা তখনও এর প্রতিবাদ জানাই এবং সামনেও আমরা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি প্রবেশের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখব।’

একইসঙ্গে বলা হয়, ‘পরবর্তীতে অন্য কোনো সংগঠনও যদি এমন বক্তব্য দিয়ে আমাদের আন্দোলনের দাবি ও অবস্থানকে ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত হয় তবে আমরা তাদেরকেও প্রত্যাখ্যান করব।’

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আবারও সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই, আমাদের অবস্থান কোনো একক ছাত্র সংগঠনের বিরুদ্ধে নয়। আমরা ছাত্ররাজনীতি-ই ক্যাম্পাসে প্রবেশের বিরুদ্ধে। অতএব এটি করতে চায় এমন যেকোনো সংগঠনের বিরুদ্ধেই আমাদের অবস্থান সমান এবং অনঢ়।

‘হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের অস্তিত্বকেই আমরা সমর্থন করি না। সেখানে এরূপ নিষিদ্ধ সংগঠনের সমর্থন বা সহানুভূতি গ্রহণ করার প্রশ্নই আসে না।’

বুয়েটে বর্তমানে কোনো লেজুড়বৃত্তিক ছাত্র রাজনৈতিক দলেরই কার্যক্রম নেই দাবি করে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার বিরুদ্ধে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সোচ্চার ভূমিকার প্রতি সর্বদাই আস্থাশীল এবং সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করি।

‘শত শত শিক্ষার্থীর ভোগান্তি, আর্তনাদ আর সনি আপু, দ্বীপ ভাই ও আবরার ভাইয়ের রক্তের বিনিময়ে যে ছাত্ররাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাস আমরা অর্জন করেছি, কোনো রাজনৈতিক অপতৎপরতায় আমরা সেই অর্জন হারাতে রাজি নই।’

‘তাই আমাদের বর্তমান আন্দোলনে হস্তক্ষেপ অথবা আন্দোলনকে পুঁজি করে যেকোনো স্বার্থসিদ্ধির চেষ্টা এবং একইসঙ্গে আন্দোলনের প্রেক্ষাপটকে ভিন্ন খাতে প্রবাহিত করার যেকএনা সম্ভাব্য প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই’- যোগ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘গত দুদিন আমরা জনমত নিরীক্ষণের জন্য নিজেদের নিজ নিজ ইনস্টিটিউশনাল মেইল ব্যবহার করে ছাত্ররাজনীতির পক্ষ-বিপক্ষে অনলাইনে ভোট গ্রহণ করি। এই ভোটে অংশগ্রহণ করেন ৫ হাজার ৮৩৪ জন। আর তাদের মধ্যে ৫ হাজার ৬৮৩ জনই ছাত্ররাজনীতির বিপক্ষে স্বাক্ষর দিয়েছেন।’

শিক্ষার্থীরা বলেন, ‘৯৭ শতাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান করছে। সুতরাং আমাদের অবস্থানের যথার্থতা এখানে প্রমাণিত।’

ডিপি/

  • বুয়েট
  • আন্দোলনকারী
  • ছাত্রদল
  • সংহতি
  • প্রত্যাখ্যান
এ সম্পর্কিত আরও খবর
আন্দোলনকারী কর্মকর্তাদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কঠোর বার্তা
আন্দোলনকারী কর্মকর্তাদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কঠোর বার্তা
কমিটি নিয়ে ঢাকা কলেজে ছাত্রদলের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
কমিটি নিয়ে ঢাকা কলেজে ছাত্রদলের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
বুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া গাড়ির ২ জনের ডোপ টেস্ট পজেটিভ  
বুয়েট শিক্ষার্থীদের চাপা দেওয়া গাড়ির ২ জনের ডোপ টেস্ট পজেটিভ  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।