দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরির বিনিময়ে ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপাচার্যের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে এ ক্ষুদে বার্তা পাঠায় মিথি নামের এক নারী।
এ বিষয়ে ব্যবস্থা নিতে দুপুরে ইবি থানায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান একটি জিডি করেছেন। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রহমান।
জিডি থেকে জানা যায়, মঙ্গলবার সকালে মিথি নামক একটি মেয়ে ১০ লক্ষ টাকার বিনিময়ে একটি চাকরি দেওয়ার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠায় ইবি উপাচার্য শেখ আব্দুস সালামের মোবাইল নম্বরে। মেসেজে মেয়েটি উপাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলতে জোরাজোরি করেছে। উপাচার্য কথা বলতে না চাইলে মেসেজ পাঠিয়েছে। উপাচার্যের মানহানির আশংকায় জিডি করেছেন তিনি।
মিথির পক্ষ থেকে উপাচার্যকে পাঠানো মেসেজের স্ক্রিনশটে দেখা যায়, ‘স্যার ১০ লাখ টাকা মিষ্টি খেতে নেন। এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আমার সত্যিই ওখানে কেউ নেই, প্লিজ স্যার চাকরিটা খুব দরকার।’
তবে অভিযুক্ত মিথি বলেন, ‘এরকম মেসেজ তিনি দেননি। মিথি নামক তার আইডিটা হয়তো হ্যাক হয়েছে। ’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এটা কুচক্রী মহলের কাজ। এখানে একটা গ্রুপ আছে। এসব করে আমাদের ট্রাপে ফালাইতে চায়। আপাতত থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে।’
এও