দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১০ মে থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। চলবে ২০ জুন পর্যন্ত আর ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই থেকে।
সোমবার (২৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. তারিকুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি কমিটির সভার সিদ্ধান্তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু ও শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি শুরু আগামী ১০ মে। শেষ হবে ২০ জুন। ক্লাস শুরু আগামী ১ জুলাই।
এও