দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ১-১৫তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীরা। তাদের অনেকে এনটিআরসিএ চেয়ারম্যানের পা ধরে কাঁদেন। এসময় এনটিআরসিএ চত্বরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) আবেদনের সুযোগ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ১-১৫তম (অনূর্ধ্ব ৩৫) নিবন্ধন সনদধারী ফোরাম। কর্মসূচি চলাকালে এনটিআরসিএ চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে প্রার্থীরা তার পা ধরে কান্নায় ভেঙে পড়েন।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আইন অনুযায়ী যাদের সনদের মেয়াদ তিন বছর অতিক্রম হয়ে গেছে, তাদের আমরা আবেদনের সুযোগ দিতে পারি না। এটি আমাদের হাতে নেই। তবে সরকার চাইলে বিষয়টি সমাধান করতে পারবে।
তিনি বলেন, আমি কেউ না। আইন যা বলবে, আমি তা প্রতিপালন করবো। একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় আইন অনুযায়ী। আপনাদের বিষয়টি আমি অনুধাবন করেছি। তবে আমার হাতে কিছু করার নেই। আদালত যদি আদেশ দেন অথবা রাজনৈতিকভাবে যদি এটার সমাধান করা যায়, তাহলে আবেদনের সুযোগ দিতে আমাদের কোনো সমস্যা নেই।
ডিপি/