দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে আগামীকাল শুক্রবার (৮ ডিসেম্বর) তিন বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গতকাল বুধবার (৬ ডিসেম্বর) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এই সতর্কবার্তায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়।
প্রার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়।
এছাড়া জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এক্ষেত্রে কোন ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এমতাবস্থায়, দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার কোন সুযোগ নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে।
কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ অথবা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিপি/