দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে ১ হাজার ৫৯৭ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার (সাধারণ)।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান।
চাকরির ধরন: সরকারি চাকরি।
আবেদনের মাধ্যম: অনলাইন।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৪।
পদসংখ্যা: অফিসারের ১ হাজার ৫৯৭ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩ জন, জনতা ব্যাংকে ১৬৪, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৪৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬৪, কর্মসংস্থান ব্যাংকে ২০ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০ জন নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
অন্যান্য সুবিধা: নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
কর্মস্থল: বিভিন্ন ব্যাংকে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। তবে বীরমুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: ২০০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এস/এইউ