• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

তিনদিন ধরে বন্ধ চবির শাটল ট্রেন, ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী

দেশ টিভি ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শাটলে দুর্ঘটনার জেরে লোকোমাস্টারকে হুমকির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে ওই দুর্ঘটনার পর থেকে চবি ক্যাম্পাসে আর কোনো শাটল চলেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়গামী হাজারো শিক্ষার্থী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ষোলশহর স্টেশনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। পরে ট্রেন চলবে না শুনে অনেকে বাসায় ফিরে যান। তবে যাদের জরুরি ক্লাস বা পরীক্ষা রয়েছে তারা বাসে করে ক্যাম্পাসে এসেছেন। শহর থেকে ২৪ কিলোমিটার দূরে ক্যাম্পাস অবস্থিত হওয়ায় বাসে পোহাতে হয়েছে দুর্ভোগ।

এদিকে, শনিবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, রোববার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তবে নিরাপত্তার অজুহাতে ট্রেন চালাতে অসম্মতি জানিয়েছেন লোকোমাস্টাররা। তাই ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য আটটি বাসের ব্যবস্থা করেছে। নগরীর ষোলশহর এলাকা থেকে সকাল ৯টায় পাঁচটি বাস এবং বটতলী থেকে তিনটি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহফুজ বলেন, কাল আমার পরীক্ষা। জরুরি প্রয়োজনে আজকে ক্যাম্পাসে আসতে হয়েছে। যেখানে ৪০ মিনিট লাগার কথা সেখানে আজকে দুই ঘণ্টা লেগেছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই সব স্বাভাবিক থাকুক। আমাদের শিক্ষার পরিবেশ বজায় থাকুক।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা রহমান বলেন, দুই ঘণ্টা জ্যাম ঠেলে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। দুর্ঘটনার পরে আজকে তিনদিন হয়ে গেলো। এখনো প্রশাসন কিছুই স্বাভাবিক করতে পারেনি। এটা লজ্জাজনক।

এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শাটলের ছাদে নুইয়ে থাকা গাছের সঙ্গে বাড়ি খেয়ে শিক্ষার্থী আহতের ঘটনায় ফুঁসে ওঠে চবির সাধারণ শিক্ষার্থীরা। প্রায় ২০ জন শিক্ষার্থী এই দুর্ঘটনায় আহত হন। এই খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসের মূল ফটক আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এক পর্যায়ে হঠাৎ করেই একজন শিক্ষার্থী মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে প্রথমে জিরো পয়েন্টে থাকা পুলিশ বক্সে হামলা চালান। এসময় পুলিশ বক্স পুরোটা ভেঙে ফেলা হয় এবং ভেতরে থাকা চেয়ার টেবিল জ্বালিয়ে দেওয়া হয়। এরপর উত্তেজিত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে হামলা চালান। সেখান থেকে তারা পরিবহন দপ্তরের দিকে যান এবং তাণ্ডব চালান। এছাড়া শিক্ষক ক্লাবেও হামলা চালান উত্তেজিত শিক্ষার্থীরা।

শাটল ট্রেন পুনরায় চলাচলের বিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা ট্রেন চলাচলের বিষয়ে কাজ করছি। তবে চট্টগ্রাম রেলওয়ের লোকমাস্টাররা এখনো ট্রেন চলাচলে রাজি হননি। তাই শিক্ষার্থীদের জন্য আটটি বাস বরাদ্দ রাখা হয়েছে। যথাসময়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো শাটল ট্রেন। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী শহর থেকে ক্যাম্পাসে শাটল ট্রেনে যাতায়াত করেন।

জেবি

  • শাটল ট্রেন
  • বন্ধ
  • শিক্ষার্থী
  • বাসা
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ভোটের দিন বন্ধ থাকবে ব্যাংক
ভোটের দিন বন্ধ থাকবে ব্যাংক
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
আজ সব ধরনের ব্যাংক লেনদেন বন্ধ
আজ সব ধরনের ব্যাংক লেনদেন বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।