দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণে এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোথা থেকে ককটেল ছোড়া হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি কেউ।
প্রত্যক্ষদর্শীদের অনেকে দাবি করেন, অনুষদ ভবনের কোনো একটি তলা থেকে ককটেলটি পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ফেলা হয়। এটি বিস্ফোরিত হলে চালক গুরুতর আহত হন। আহত চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রক্টর ইসরাফিল বলেন, ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে তথ্য পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রায় একই সময়ে ঘটনাস্থলের কাছেই ‘শ্যাডো’ এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। সেখানে কেউ আহত না হলেও একটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, আজ ভোর থেকে সারাদেশে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
এমজে