দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তেজগাঁও কলেজকে সরকারিকরণের দাবিতে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (৪ অক্টোবর) তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
স্মারকলিপিতে তেজগাঁও কলেজ দ্রুত সরকারিকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। শিক্ষার্থীদের দাবি, কলেজটি সরকারিকরণ হলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আরও বাড়বে।
এর আগে সরকারিকরণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচিও অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ ও ন্যায়সংগত কর্মসূচি চালিয়ে যাবেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন তাঁদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করবে এবং তেজগাঁও কলেজ সরকারিকরণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
এমএস/