দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ শ্রেণিতে এবং ২০২৪ শিক্ষাবর্ষে দাখিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি জমা ও ই-এসআইএফ পূরণের জন্য ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ই-এসআইএফে তথ্য এন্ট্রির শেষ সময় ১৫ অক্টোবর।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফিসহ ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। ফি সিস্টেমে জমা হওয়ার পর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। এরপর ১৫ অক্টোবরের মধ্যেই-এসআইএফে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। অন্য বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এদিকে, শুধু রেজিস্ট্রেশন ফি দেওয়া ও তথ্য এন্ট্রি-সংক্রান্ত যে–কোনো সমস্যার সমাধানের জন্য অফিস চলাকালে প্রতিষ্ঠানের ইআইআইএন-ভিত্তিক সিম নম্বর দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যোগাযোগ করতে বলা হয়েছে।
/অ