দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতসহ বৃহত্তর কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দ্য পিপলস ইউনিভার্সিটির (পিইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
শনিবার (৩ অক্টোবর) পিইউবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের স্টুডেন্ট সেন্টারে আয়োজিত ‘টেক্সটাইল ফেস্টিভ্যাল ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দিনব্যাপী এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুমন বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে তোমরা জীবন গড়ার ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করো। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতে হবে।”
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তাহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য পিপলস ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্সের ডিন মো. মাসুদ রেজা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপদেষ্টা মো. আবুবকর সিদ্দিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শাহ নুরুননবী ও মোহাম্মদ নাজমুল হাসান এবং অ্যানলিনা ইয়ার্ন ডাইং লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমায়েল মুহাম্মদ মল্লিক।
কেএম