দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর এবারের একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর এক সপ্তাহ পর তিন বিষয়ের সিলেবাস প্রকাশ করল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে ইতিমধ্যেই পৌঁছেছে।
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ও শেষ ধাপে আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
এবার প্রথম ধাপে কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। প্রথম ধাপে আবেদন শেষে একাদশ শ্রেণিতে ক্লাসও শুরু হয়েছে।
কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট ভর্তিযোগ্য আসন ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এই তথ্য বলছে, দ্বিতীয় ধাপের আবেদনকারী সবাই ভর্তি হলেও এবার বিপুলসংখ্যক আসন খালি থাকবে।
এবার কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী।
কে