• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দেবে সরকার, আবেদন যেভাবে

শিক্ষা
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনলাইনে আবেদনের পরও নির্ধারিতসংখ্যক যোগ্য আবেদনকারী না পাওয়ায় সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদানের জন্য আবারও আবেদন নেওয়া হচ্ছে। প্রত্যন্ত, দুর্গম, উপকূলীয়, চরাঞ্চল ও হাওর এলাকার সম্ভাব্য প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ সীমিত থাকায় এবার ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পুনর্বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো আবেদনকারী আগে অনলাইনে আবেদন করে থাকলে তাকে পুনরায় ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে হবে না। একই ব্যক্তি দুই পদ্ধতিতে আবেদন করলে তার দুটি আবেদনই বাতিল বলে গণ্য হবে।

বিশেষ অনুদান হিসেবে বরাদ্দ অর্থ বিতরণের জন্য চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন নেওয়া হয়। তবে নির্ধারিতসংখ্যক যোগ্য আবেদনকারী না পাওয়ায় এবং প্রত্যন্ত, দুর্গম, উপকূলীয়, চরাঞ্চল ও হাওর এলাকার অনেক সম্ভাব্য প্রার্থীর অনলাইনে আবেদনের সুযোগ সীমিত থাকায় নতুন করে ম্যানুয়াল আবেদন নেওয়া হচ্ছে।

যেসব ক্ষেত্রে অনুদান দেওয়া হবে—

১. বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে মেরামত ও সংস্কার, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করা এবং পাঠাগার উন্নয়নে অনুদান দেওয়া হবে।

২. বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনাজনিত আর্থিক সহায়তা দেওয়া হবে।

৩. সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনায় আক্রান্ত, দুস্থ, মেধাবী, এতিম, অদম্য মেধাবী ও দরিদ্র, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে উপকূলীয়, চরাঞ্চল, হাওর ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও অগ্রাধিকার পাবেন।

আবেদনের পদ্ধতি—

ক. শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে অনুদানপ্রাপ্তির জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান বা প্রধান শিক্ষক কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

খ. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান/প্রধান শিক্ষক/অধ্যক্ষের মাধ্যমে এবং স্নাতক বা সমমান ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান/অধ্যক্ষ/রেজিস্ট্রারের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

গ. প্রতিষ্ঠানপ্রধান/অধ্যক্ষ/প্রধান শিক্ষক/রেজিস্ট্রার আবেদনগুলো গ্রহণ করে প্রাথমিক যাচাই শেষে একত্র করে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন।

ঘ. অনলাইন ও ম্যানুয়াল পদ্ধতিতে একই আবেদন যেন সুপারিশপ্রাপ্ত না হয়, এমন দ্বৈততা পরিহারের লক্ষ্যে জেলা কমিটি হতে ইতিপূর্বে প্রেরিত (অনলাইন আবেদন) সুপারিশকৃত তালিকা এবং এ বিজ্ঞপ্তির আওতায় (ম্যানুয়াল) প্রাপ্ত তালিকা সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতপূর্বক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রেরণ করতে হবে।

ঙ. নির্ধারিত আবেদন ফরম এ বিভাগের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা—

প্রতিষ্ঠানপ্রধান/অধ্যক্ষ/প্রধান শিক্ষক/রেজিস্ট্রারের মাধ্যমে প্রাপ্ত আবেদন জেলা কমিটি কর্তৃক যাচাইপূর্বক সুপারিশকৃত তালিকা আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না।

শর্তাবলি ও বিশেষ নির্দেশনা—

ক. কোনো আবেদনকারী অনলাইনে আবেদন করে থাকলে পুনরায় ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করলে দুটি আবেদনই বাতিল বলে গণ্য হবে।

খ. শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী চাকরিজীবনে সর্বোচ্চ ২ (দুই) বার এ সুবিধা ভোগ করতে পারবেন। কোনো ছাত্র–ছাত্রী তাঁর শিক্ষাজীবনে প্রতি ৩ (তিন) বছর পরপর আবেদন করতে পারবেন;

গ. একই সময়ে অন্য কোনো সরকারি অনুদানপ্রাপ্ত হলে এ আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন না। তবে ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত সাধারণ উপবৃত্তি ও মেধাবৃত্তি এ নীতিমালার আওতামুক্ত থাকবে।

ঘ. যে সব প্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বা অন্য কোনো সংস্থার মাধ্যমে নির্মাণ/সংস্কার/রক্ষণাবেক্ষণসংক্রান্ত কার্যক্রম বা উক্ত অর্থবছরে সমাপ্ত বা চলমান প্রকল্প রয়েছে, সে সব প্রতিষ্ঠানের আবেদন বিবেচিত হবে না।

ঙ. ইতিপূর্বে অনলাইনে আবেদনকারী এবং ম্যানুয়াল পদ্ধতিতে আবেদনকারী উভয়ের ক্ষেত্রে সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের অর্থ প্রদান করা হবে। সে ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক যে সব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের পিতা–মাতার সঙ্গে যৌথ নামে এবং প্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের নিজ নামে যেকোনো তফসিলি ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

চ. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্যসংবলিত কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে;

আরও পড়ুন

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পেছাল

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ  / ভেরিফিকেশনে বাদ পড়াদের রাজপথে নামার হুঁশিয়ারিসহ ৫ দাবি

ছ. আবেদন বা সুপারিশকে অর্থপ্রাপ্তির অধিকার হিসেবে গণ্য করা যাবে না। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

/অ

  • অনুদান
  • শিক্ষক-শিক্ষার্থী
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীদের সুখবর দিলো মন্ত্রণালয়
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীদের সুখবর দিলো মন্ত্রণালয়
৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষক-শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও
৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষক-শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও
নিজ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
নিজ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
উদ্যোক্তা হতে তরুণদের জন্য ২০ লাখ টাকার প্যাকেজ, মিলবে যেভাবে
উদ্যোক্তা হতে তরুণদের জন্য ২০ লাখ টাকার প্যাকেজ, মিলবে যেভাবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X