দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে ২ শতাংশের বেশি পতন হয়েছে।
শুক্রবার স্পট স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৬ দশমিক ০৪ ডলারে নেমেছে। এ নিয়ে সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমার পথে রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২৮ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে দ্রুত বেড়েছে। দেশটির বেকারত্বের হারও ৪ দশমিক ১ শতাংশে স্থির রয়েছে। এতে শ্রমবাজারের স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়ায় ফেডারেল রিজার্ভ চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে—এমন জল্পনা বেড়েছে।
বাজারের পূর্বাভাস অনুযায়ী, ১৫-১৬ সেপ্টেম্বরের বৈঠকে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন প্রায় ৬৫ শতাংশ। কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল প্রায় ৫৫ শতাংশ।
স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে সুদের হার বাড়লে সুদভিত্তিক সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে এবং স্বর্ণের ওপর চাপ তৈরি হয়।
এখন বিনিয়োগকারীদের নজর আগামী সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ভোক্তা ও উৎপাদক মূল্যস্ফীতির তথ্যের দিকে। এসব তথ্য ফেডের পরবর্তী সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯২ ডলারে, প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৭৮৯ দশমিক ৬৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৩৯৬ দশমিক ৫০ ডলারে নেমেছে। তিন ধাতুই সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে।
/অ