দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৯৮১ কোটি টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার। আর চলতি বছরের একই সময় এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার।
এদিকে চলতি (২০২৬-২৭) অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৮৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময় ছিল ৪০৫ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ১৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ।
/অ