• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

দ্বিতীয় রাজস্ব সম্মেলনে কড়া বার্তা থাকছে সরকারের

দেশ টিভি ডেস্ক
  ১৫ আগস্ট ২০২৬, ২২:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজন করতে যাচ্ছে ‘দ্বিতীয় রাজস্ব সম্মেলন-২০২৬’। আগামী ১৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে অর্থনৈতিক প্রেক্ষাপট, নতুন সরকারের নীতি এবং এনবিআরের অভ্যন্তরীণ সংস্কারের বড় বার্তা থাকছে বলে জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্তমান সরকারের মেয়াদ ১৮০ দিন পূর্ণ হওয়ার পরদিনই এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশাল রাজস্ব আদায়ের কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে দেশের রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে এ সম্মেলনকে অত্যন্ত অর্থবহ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও এনবিআরের নীতিনির্ধারকরা।

এনবিআর সূত্রে জানা যায়, সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো রাজস্ব প্রশাসনের বিষয়ে সরকারের অগ্রাধিকার এবং জুনিয়র-সিনিয়র কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিকনির্দেশনা থাকবে। যদিও ইতোমধ্যে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে সঙ্গে সম্পৃক্ত না করায় এক ধরনের ক্ষোভ কাজ করছে একাধিক ব্যক্তি জানিয়েছেন।

সার্বিক বিষয় এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, গত বছরের নানা টানাপড়েন ও আন্দোলনের পর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে একটা মানসিক দূরত্ব তৈরি হয়। একটি দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়েছিল, যা কাজের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছিল। নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে প্রথম দিন থেকেই ‘টিম এনবিআর’ গঠনের ওপর জোর প্রচেষ্টা চালাচ্ছেন। আগামী সম্মেলন আমাদের সেই দূরত্ব ভুলে আবার এক সুতোয় বাঁধার প্ল্যাটফর্ম। ৬ লাখ ৪ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা সরকার দিয়েছে, তা আদায় করতে হলে মাঠে কাজ করা অফিসারদের মনোবল চাঙ্গা করা ছাড়া কোনো পথ নেই। এই সম্মেলন আমাদের অভ্যন্তরীণ আস্থা ফেরানোর সম্মেলন।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আয়োজিত রাজস্ব সম্মেলনে আয়কর, ভ্যাট ও কাস্টমস-এই তিনটি রাজস্ব শাখাকে একই প্ল্যাটফর্মে এনে রাজস্ব ব্যবস্থার দুর্বলতা, সম্ভাবনা এবং ভবিষ্যতে রূপরেখা তৈরি করার পরিকল্পনা থাকছে। প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সম্মেলনে প্রায় ১ হাজার ৫০০ অতিথির অংশগ্রহণের কথা রয়েছে।

সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে সাজসজ্জা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, অতিথি তালিকা প্রণয়ন ও অভ্যর্থনাসহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য ছয়টি উপ-কমিটি গঠন করে করা হয়েছে। পাশাপাশি সার্বিক তদারকির জন্য ৩১ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। যেখানে কমিটির সভাপতি করা হয়েছে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান।

এনবিআর সূত্রে আরও জানা যায়, সরকার চলতি অর্থবছরের জন্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকার বিশাল রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এই বিপুল লক্ষ্যমাত্রা অর্জন এক বিরাট চ্যালেঞ্জ। ফলে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি, করজাল সম্প্রসারণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থার ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। পাশাপাশি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব রাজস্ব প্রশাসনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং রাজস্ব নীতি বাস্তবায়ন বিষয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত তুলে ধরবেন।

২০২৫ সালে এনবিআরকে দুটি ভাগে পৃথকীকরণ কেন্দ্রিক আন্দোলনের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র মতভেদ ও কোন্দল দেখা দেয়। আন্দোলন পরবর্তী সময়ে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং অনেকের শাস্তি শিথিল করা হয়। তবে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে এক ধরনের অচলাবস্থা ও ‘দমবন্ধ’ পরিবেশ বিরাজ করছিল।

নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর কর, কাস্টমস ও ভ্যাটের তিন বিভাগকে একত্রে একটি পরিবার বা ‘টিম এনবিআর’ হিসেবে কাজ করার আহ্বান জানাচ্ছেন।

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা-এই দুই ভাগে এনবিআরকে পৃথক করার বিষয়ে অন্তর্বর্তী সরকার যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছিল, তা জাতীয় সংসদে পাস না করায় ইতোমধ্যে কার্যকারিতা হারিয়েছে। তবে ক্ষমতাসীন সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন করে যাচাই-বাছাই শুরু করেছে।

গত ২৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে সভাপতি করে ৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও এনবিআর চেয়ারম্যান এই কমিটির সদস্যসচিব।

আরও পড়ুন

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধ করতে চায় বিকেএমইএ

কমিটিতে অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিবসহ শীর্ষ আমলারা রয়েছেন। ফলে আগামী দিনে এনবিআর কি নতুন কাঠামোগত সংস্কারের দিকে যাবে, নাকি নতুন রূপেই আরও আধুনিক হবে তা নিয়ে সম্মেলনে বড় সিদ্ধান্ত বা দিকনির্দেশনামূলক বার্তার প্রত্যাশা করছেন কর্মকর্তারা।

এর আগে ২০২৩ সালে ফেব্রুয়ারি দুই দিনব্যাপী দেশের ইতিহাসে প্রথম এই রাজস্ব সম্মেলনের উদ্বোধন করা হয়। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই দুই দিনব্যাপী সম্মেলনে এনবিআরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভ্যাট, শুল্ক ও আয়কর বিষয়ে পৃথক সেমিনার, তথ্য বুথ এবং রাজস্ব ব্যবস্থার ইতিহাস তুলে ধরতে রেভিনিউ মিউজিয়াম প্রদর্শনের ব্যবস্থা ছিল।

কে

  • রাজস্ব
এ সম্পর্কিত আরও খবর
কাপ্তাই হ্রদে প্রথম দিনেই ১৯৩ টন মাছ, রাজস্ব ৪২ লাখ টাকা
কাপ্তাই হ্রদে প্রথম দিনেই ১৯৩ টন মাছ, রাজস্ব ৪২ লাখ টাকা
চট্টগ্রামে আমদানিকৃত খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন, ১৯ লাখ টাকার বেশি রাজস্ব আদায়
চট্টগ্রামে আমদানিকৃত খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন, ১৯ লাখ টাকার বেশি রাজস্ব আদায়
মুদ্রানীতিতে ব্যবসায়ীদের শঙ্কা; বাজেটে ব্যয়সংকোচনের পরামর্শ অর্থনীতিবিদদের
মুদ্রানীতিতে ব্যবসায়ীদের শঙ্কা; বাজেটে ব্যয়সংকোচনের পরামর্শ অর্থনীতিবিদদের
আসছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, রাজস্ব লক্ষ্যমাত্রায় বাস্তবতার সংকট
আসছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, রাজস্ব লক্ষ্যমাত্রায় বাস্তবতার সংকট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।