• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের বড় লাফ, বাড়ছে রুপার দামও

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডলারের দর দুর্বল হওয়া এবং তেলের দাম কমে আসায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে ভবিষ্যৎ দিকনির্দেশনা পাওয়ার আশায় বিনিয়োগকারীদের নজর এখন মার্কিন কর্মসংস্থান তথ্যের দিকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৭ দশমিক ৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৪ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

মার্কিন ডলারের দর দুর্বল থাকায় ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু বিদেশি মুদ্রাধারীদের জন্য তুলনামূলকভাবে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

এদিকে, আগের দুই সেশনের বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল হয়েছে। তেলের দাম কমে গেলে মুদ্রাস্ফীতির চাপও কিছুটা কমতে পারে, যা সাধারণত উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কমাতে সহায়তা করে।

কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীরা অগ্রগতি করছেন। তবে তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে তিনি বলেছিলেন দুই দেশের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

ওএএনডিএ'র সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, তেলের সঙ্গে স্বর্ণের সম্পর্ক এখনও শক্তিশালী রয়েছে, কারণ তেলের দাম বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির ওপর বড় প্রভাব ফেলে। তার মতে, উত্তেজনা কমানোর বিষয়ে যদি স্পষ্ট কোনো রূপরেখা পাওয়া যায়, তাহলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

এদিকে ব্যবসায়ীরা এখন ধারণা করছেন, আগামী ১৫-১৬ সেপ্টেম্বরের বৈঠকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫৯ শতাংশ। একদিন আগেও এই সম্ভাবনা ছিল ৬৭ শতাংশ।

যদিও স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, তবে উচ্চ সুদের হারের পরিবেশে এটি কিছুটা আকর্ষণ হারায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না।

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট আনা পলসন বলেন, ভবিষ্যৎ আর্থিক নীতি নিয়ে তিনি এখনও ‘খোলা মন’ রাখছেন। তার মতে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন দেখা দিতে পারে।

বিনিয়োগকারীদের নজর এখন দিনের পরবর্তী সময়ে প্রকাশিত এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবার প্রকাশিতব্য জুলাই মাসের বেতন-ভাতা প্রতিবেদনের দিকে।

টিডি সিকিউরিটিজের বিশ্লেষকরা এক নোটে বলেছেন, তারা আশা করছেন স্বর্ণের দাম আপাতত বর্তমান স্তরের কাছাকাছি একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করবে।

আরও পড়ুন

বিজয়ের ৫ আগস্ট / হাসিনা পালানোর দিন বিশ্বের বিভিন্ন দেশ যা বলেছিল

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৮ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে, যা জুনের মাঝামাঝির পর সর্বোচ্চ।

এছাড়া প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৬৫ দশমিক ৬২ ডলারে উঠেছে। টানা দ্বিতীয় দিনের মতো এ ধাতুটির দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

কে

  • স্বর্ণ
  • দাম
  • রুপা
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালি খুলে যাওয়ার আশায় কমল তেলের দাম
হরমুজ প্রণালি খুলে যাওয়ার আশায় কমল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
দেশের বাজারে আজ সোনার ভরি কত?
দেশের বাজারে আজ সোনার ভরি কত?
বৃষ্টির অজুহাতে সবজি-মাছের দাম বেড়েছে
বৃষ্টির অজুহাতে সবজি-মাছের দাম বেড়েছে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।