দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি সংকট এখন শুধু জনভোগান্তিতেই সীমাবদ্ধ নেই। এ সংকট প্রভাব ফেলছে অর্থনীতি, বিনিয়োগ ও শিল্প উৎপাদনের উপরও। বাসাবাড়ি ও পরিবহন সংকটের পাশাপাশি গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন।
বিশেষজ্ঞরা বলছেন, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস কূপ খনন জোরদার করতে হবে। পাশাপাশি বাড়াতে হবে বিকল্প জ্বালানির ব্যবহার।
দেশের বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময়ই বাসাবাড়িতে থাকে না পর্যাপ্ত গ্যাসের চাপ। সপ্তাহখানেক ধরে একইচিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। সরবরাহ কম থাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। যার সরাসরি প্রভাব পড়ছে পরিবহন ব্যয়ে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনর্ভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলছেন, এ সংকট কাটাতে প্রয়োজন বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা।
সবচেয়ে বেশি চাপ পড়ছে শিল্প খাতে। গ্যাসের অভাবে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না।
ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন, কর্মসংস্থান ও নতুন বিনিয়োগ টেকসই হবে না।
গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, শুধু আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভর করে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই এমনটাই মত বিশেষজ্ঞদের।
কে