দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে আগামী ২০ ও ২১ জুলাই রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে ‘বায়লা ফিউচার সামিট ২০২৬’।
শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) নেতারা এ তথ্য জানান।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ সামিটে দেশ-বিদেশের দেড় হাজারের বেশি অংশগ্রহণকারী এবং ২০টিরও বেশি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
তাদের ভাষ্য, সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্ডাস্ট্রি ৪.০, টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যতের ফ্যাশন শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পোশাক খাতের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা, বৈশ্বিক সংযোগ জোরদার করা এবং নতুন বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করাই এ সামিটের প্রধান লক্ষ্য।
আয়োজকরা আরও জানান, এবারের সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘থিংক বিয়ন্ড টুডে’।
এমএম/