• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজি ও মুরগির দাম বেড়েছে

দেশ টিভি ডেস্ক
  ১০ জুলাই ২০২৬, ১২:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। মান ও আকারভেদে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে ব্রয়লারসহ বিভিন্ন ধরনের মুরগির দাম। তবে মাছের বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১০ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেই ক্রেতাদের স্বাভাবিক উপস্থিতি ছিল। বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে সরবরাহ কিছুটা ব্যাহত হওয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়েছে।

বাজারে কাঁচা কলা প্রতি হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে পেঁপে কেজিপ্রতি ৫০ টাকা এবং চালকুমড়া প্রতিটি ২০ টাকায় পাওয়া যাচ্ছে। বর্ষাকাল হওয়ায় বিভিন্ন ধরনের শাকের সরবরাহ বেশি থাকলেও লাল শাকের আঁটি ১০ টাকা এবং পুঁইশাকের আঁটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে ২৫ টাকায় উঠেছে। লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বেগুনের দাম মানভেদে ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা এবং করলা ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ঝিঙা ৬০-৭০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কচুরলতি ৭০-৯০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা এবং শসা ৬০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম রয়েছে কেজিপ্রতি ৮০ থেকে ১৬০ টাকার মধ্যে।

চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের তুলনায় কেজিতে প্রায় ৩ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমানে মিনিকেট চাল ৭৫ টাকা, মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা, নাজিরশাইল ৯০ টাকা এবং চিনিগুড়া চাল ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ৩৪০ থেকে ৩৬০ টাকা, লেয়ার ৩২০ থেকে ৩৪০ টাকা এবং দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকা কেজি।

আরও পড়ুন

দেশের বাজারে বাড়ল রুপার দামও, ভরি কত?

মাংসের বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বড় রুই মাছ ৪৫০ থেকে ৫৫০ টাকা, মাঝারি রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা, ছোট রুই ৩০০ থেকে ৩৫০ টাকা এবং কাতলা ৩৪০ থেকে ৪৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ৩৫০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৮০ টাকা, সিলভার কার্প ১৮০ থেকে ২৪০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জে আই

  • সবজি
  • কাঁচাবাজার
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
ঈদের পরও কমেনি সবজির দাম, বাজারে ক্রেতা-বিক্রেতা কম
ঈদের পরও কমেনি সবজির দাম, বাজারে ক্রেতা-বিক্রেতা কম
কুড়িগ্রামে সবজির দাম কমেছে, বেড়েছে পেঁয়াজ-রসুনের দাম
কুড়িগ্রামে সবজির দাম কমেছে, বেড়েছে পেঁয়াজ-রসুনের দাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।