দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুঁজিবাজারে অতীতের অনিয়ম ও ব্যর্থতার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। শনিবার (6 জুন) দুপুরে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন।
এ সময় বিনিয়োগকারীরা বলেন, দীর্ঘদিনের আস্থাহীনতা ও অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাই নতুন কমিশনের কাছে তারা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর বাজার তদারকি নিশ্চিত করার আহ্বান জানান। তাদের দাবি, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের ন্যায্য স্বার্থ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
পাশাপাশি নতুন কমিশনের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশেরও আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কারসাজিমুক্ত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তুলতে দৃশ্যমান সংস্কার উদ্যোগ জরুরি। একই সঙ্গে বিগত কমিশনের সময় সংঘটিত অভিযোগ ও অনিয়মের ঘটনাগুলো তদন্তসহ সদ্য সাবেক বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনার আহ্বানও জানান তারা।
এমএম/