দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদ। বিতর্কে সরকারি দলের ভূমিকায় অংশ নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলের ভূমিকায় ছিল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট।
বিতর্কে করনীতি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, বাজার ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ এবং অর্থনৈতিক সংস্কারের বিভিন্ন দিক নিয়ে যুক্তি-তর্ক তুলে ধরেন অংশগ্রহণকারীরা। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন টাকা ছাপানোর সঙ্গে সরকারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। কাঠামোগত দুর্বলতা ও বাজার ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, দেশের কর-জিডিপি অনুপাত ৭ শতাংশের নিচে থাকা উদ্বেগজনক। জানান, রাজস্ব সক্ষমতা বাড়াতে এবং অর্থনীতিকে আরও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে ২০৩০ সালের মধ্যে এ হার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
প্রশ্নোত্তর পর্বে এ উপদেষ্টা আরও জানান, দেশে মূলধনী যন্ত্রপাতির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আইএমএফের সঙ্গে হয়া চুক্তিকে বিগত সরকারের নীতিগত উত্তরাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ছায়া সংসদে বিজয়ী হয় বিরোধী দল।
কে