দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের তোরজোড় শুরু হয়েছে। এ লক্ষ্যেই সংশোধন করা হয়েছে বিএসইসি আইন। দীর্ঘদিন স্থবির থাকা পুঁজিবাজারে গতি ফেরাতে বেসরকারি খাত থেকে অভিজ্ঞ নেতৃত্ব আনার আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বই পারে আস্থা ফিরিয়ে আনতে।
লাগাতার দরপতন আর বিনিয়োগকারীদের অনাস্থায় টালমাটাল দেশের পুঁজিবাজার। এই সংকট থেকে উত্তরণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে অর্থ বিভাগ। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনে সংশোধন আনা হয়েছে। এতে তুলে দেওয়া হয়েছে বয়সসীমা।
পুঁজিবাজার বিশ্লেষক আহমেদ রশিদ লালী বলেছেন, অতীতে শিক্ষক ও আমলাসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা দায়িত্বে থাকলেও কাঙ্ক্ষিত উন্নতি আসেনি। তাই এবার অভিজ্ঞ পেশাজীবীদের হাতে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে জরুরি নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা। অভিজ্ঞ নেতৃত্ব এ খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবেন। এমন প্রত্যাশাও করেন তিনি।
বর্তমান কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষক আহমেদ রশিদ লালী বলেন, গত প্রায় দুই বছরে বিএসইসি দৃশ্যমান কোনো উন্নয়নমূলক উদ্যোগ নিতে পারেনি।
বেসরকারি খাত থেকে দক্ষ জনবল আনার সুযোগ তৈরি করতে বীমা আইনেও সংশোধন করা হয়েছে। এর ফলে যে কোনো বয়সসীমা ছাড়াই অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুযোগ পাচ্ছে সরকার।
কে