দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে আসে এবং পরবর্তীতে তেল খালাসের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
বন্দর সূত্রে জানা যায়, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে বিকেলে বহির্নোঙরে নোঙর করে। জাহাজটি বুধবার (১৫ এপ্রিল) পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে।
অন্যদিকে, ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে রাতে বন্দরে পৌঁছায়। বর্তমানে জাহাজটি থেকে লাইটারিং কার্যক্রমের মাধ্যমে তেল খালাস করা হচ্ছে।
জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, প্রতিটি জাহাজ থেকে সম্পূর্ণ তেল খালাসে প্রায় দুই দিন সময় লাগতে পারে।
এদিকে একই দিনে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে।
এমএস/