দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) ব্যাংকের চেয়াইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।রম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমডি ওমর ফারুক খাঁনের অনুপস্থিতিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে মৌখিকভাবে এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বাধ্যতামূলক ছুটির বিষয়টি অস্বীকার করেছেন মো. ওমর ফারুক খাঁন। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার পরিবারের একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে। সে কারণে আমি নিজেই আগামী ৩১ মে পর্যন্ত ছুটি নিয়েছি।’
এমএস/